হাতীবান্ধায় গ্রেপ্তারকৃত রাশেদুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৬:৫৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম (৪৮) এর মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গেন্দদুকুড়ি এলাকাবাসী।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গেন্দুকুড়ি বাজারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাশেদুলের পরিবারসহ এলাকার কয়েকশত নারী পুরষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন-স্থানীয় বাসিন্দা বিপ্লব, লতিফ, আলেয়া বেগম, নুরুজ্জামান, মমিনুর, খায়রুজ্জামান সহ আরও অনেকে।

বক্তাগণ, রাশেদুল ইসলামকে পূর্ব শত্রুতার জেড়ে মিথ্যা অভিযোগ তুলে দড়ি দিয়ে বেধে মারধর করা হয়েছে। এরপর মিথ্যা মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে রাশেদুলের মুক্তি চাই। আর জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

এ বিষয়ে হাতীবান্ধা থানার (ওসি তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার মামলায় রাশেদুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাশেদুলের মা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।