পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িসহ আটক-৫

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:১৯ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়া বিরোধী অভিযানে ৩ জুয়াড়ি এবং নিয়মিত মামলার ২ আসামীসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সুপার গাইবান্ধা নির্দেশনায় পলাশবাড়ী থানাকে মাদক ও জুয়া মুক্ত রাখার লক্ষ্যে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে এসআই বেলাল হোসেনর নেতৃত্বে সঙ্গীয় থানা পুলিশের একটি টিম পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের জাহাঙ্গীর আলম বাবু’র পানের বরজের উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৩ জুয়াড়িকে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন পৌরশহরের উদয়সাগর হাজীপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে লাবলু মিয়া (২৫), একই গ্রামের আফসার আলীর ছেলে আঃ সালাম (৩০) ও আবুল হোসেনের ছেলে লিটন হোসেন (২৮)। এদিকে, থানার পুলিশের অপর একটি টিম নিয়মিত মামলা দুই আসামীকে আটক করে।    

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।