খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ'র এক সদস্য অস্ত্রসহ আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের বিশেষ অপারেশন দল দূরছড়ি আর্মি ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ বিরাজ মনি চাকমা(৩৮) নামে ইউপিডিএফ'র অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে। 

রোববার (৮ আগষ্ট) রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোনের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আটককৃত বিরাজ মনি চাকমার বিরুদ্ধে দূরছড়ি এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে রয়েছে।২০১৮সালে বরমা হত্যা মামলায় তিনি অন্যতম আসামি যা চলমান রয়েছে।এসময়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগজিন, ৪রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যাগ উদ্ধার করা হয়।পরে তাকে মহালছড়ি সেনা ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

 জিজ্ঞাসাবাদে জানা যায়, সে রাঙ্গামাটির নানিয়ারচর জিওর নাম্বার ১১৪/১৮ ধারা১৪৮/১০৯/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ প্যানেল কোড ১৮৬০ মামলার এজাহারভুক্ত আসামি। 

জিজ্ঞাসাবাদ শেষে তাকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।