চিলমারীতে বাদামের বীজ রোপন করতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম  প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৭:০০ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে বাদামের বীজ রোপন করা অবস্থায় বজ্রপাতে ময়িন আলী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।   শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত হলেন যুবকের বাড়ি  নয়ারহাট ইউনিয়নের হাসোনের চর বাজার  এলাকার মোঃ শুক্কুর আলীর ছেলে মোঃ ময়িন আলী।

জানা যায়, আজ দুপুর ২টার দিকে গয়নার পটল এলাকায় জমিতে বাদামের বীজ রোপন করা অবস্থায় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে  ময়িন আলী ঘটনা স্থলে মারাযান।

এবিষয়ে  সাবেক ইউপি সদস্য আইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিতে বাদামের বীজ রোপন করা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।

এব্যাপারে ঢুষমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম বজ্রপাতে  একজন নিহত হবার ঘটনা নিশ্চিত করেন।