নড়াইলে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

ফরহাদ খাঁন, নড়াইল প্রতিনিধি
ফরহাদ খাঁন, নড়াইল প্রতিনিধি ফরহাদ খাঁন, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২১ | আপডেট: ২:১১ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে ৩০০জনের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সাগর, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে গত দু'দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।